শিরোনাম
◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৬, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি ব্যবহারকারীদের জন্য টোল বাধ্যতামূলক করতে প্রস্তুতি নিচ্ছে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালানোর জন্য ইরানকে টোল ও কর দিতে হবে- এমন একটি প্রস্তাব নিয়ে আইনপ্রণেতারা কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির সংসদ সদস্য সোমায়ে রাফিই।

আইএসএনএ নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের ওয়ালিআসর স্কোয়ারে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় রাফিই হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের কর্তৃত্বের কথা তুলে ধরেন। খবর বিবিসির

তিনি বলেন, আমরা আমাদের শত্রুদের আগের সেই আরাম-আয়েশ কেড়ে নিয়েছি, এবং তারা এখন এই বাস্তবতা মেনে নিতে পারছে না। তারা স্রেফ এটি সহ্য করতে পারছে না।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, এ যুদ্ধের সমাপ্তি ঘটবে ইরানের এক চূড়ান্ত ও নিশ্চিত বিজয়ের মাধ্যমে এবং এর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত আমাদের শত্রুদের জন্য চ্যালেঞ্জিং হয়েই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়