শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব : বেঙ্গালুরুতে গ্যাস সংকটে হোটেলগুলো বন্ধের পথে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এসে পড়েছে ভারতের বেঙ্গালুরুতে। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় সেখানকার হোটেলগুলো বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুতে গত শনিবার আবাসিক ভবনে সিলিন্ডার গ্যাসের দাম ৬০ রুপ আর বাণিজ্যিক স্থাপনায় ১১৫ রুপি বাড়ানো হয়।

এরমধ্যে ব্যাঙ্গুলুরুর হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্যিক জায়গায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে তাদের হোটেলও বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে।

এতে করে সাধারণ মানুষ শুরু করে প্রায় সবাই ঝামেলায় পড়বে বলে সতর্ক করেছে তারা। 

হোটেল অ্যাসোসিয়েশন বলেছে, তারা তাদের গ্যাসের শেষ ফোঁটা থাকা পর্যন্ত হোটেল খোলা রাখবেন। কিন্তু গ্যাস না পেলে তাদের আর কিছু করার থাকবে না।

অ্যাসোসিয়েশন বলেছে, তাদের বলা হয়েছিল যুদ্ধ শুরু হলেও আগামী ৭০ দিনে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে না। কিন্তু সোমবার থেকেই গ্যাস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হারদ্বীপ সিং পুরি দাবি করেছেন, ভারতে গ্যাসের কোনো সংকট নেই। তবে ব্যাঙ্গালুরুতে ইতিমধ্যে সংকট তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়