শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০১:২১ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে চালানো সহিংস অভিযানে অন্তত ৬৪৮ জন নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইএইচআর-এর তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৬৪৮ জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে। পাশাপাশি হাজারো মানুষ আহত হয়েছেন। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আবার কিছু হিসাবে তা ৬ হাজার ছাড়িয়ে যেতে পারে। এ পর্যন্ত আনুমানিক ১০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

আইএইচআর আরও জানিয়েছে, দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা চরমভাবে কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের মতে, টানা তিন দিনের বেশি সময় ধরে এই ব্ল্যাকআউট চলছে।

আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের গণহত্যা থেকে রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।

advertisement

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে এবং দমন–পীড়নের কারণে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট তাদের ভবনে সব ইরানি কূটনীতিক ও প্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

আবার এর প্রতিবাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা তেহরানে ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের কূটনীতিকদের তলব করে বিক্ষোভকারীদের সমর্থনে দেওয়া বিবৃতি প্রত্যাহারের দাবি জানিয়েছে।

advertisement

 

  • সর্বশেষ