শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানা গেল

আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়েছিল, তা পুরোপুরি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব অফিসিয়াল সূত্র এবং ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে—এমন সিদ্ধান্তের কোনো ঘোষণা সৌদি সরকারের কোনো দপ্তর থেকে দেওয়া হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দাবি করেছিল যে ভিড় কমানোর স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোনসহ সব প্রকার ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো সংস্থা এই তথ্য প্রকাশ বা সমর্থন করেনি।

দ্য ইসমালিক ইনফরমেশন এই বিষয়ে ফ্যাক্ট চেক করে জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি; আগের নিয়মই বহাল আছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায়। হাজিদের প্রতি অনুরোধ করা হয়েছে, তারা যেন শুধুমাত্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপরই নির্ভর করেন। 

তবে অতীতে, কর্তৃপক্ষ পেশাদার ক্যামেরা, বড় আকারের ফটোগ্রাফি সরঞ্জাম বা এমন ছবি তোলাকে নিষিদ্ধ করেছে, যা অন্য হাজিদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ২০১৭ সালের দিকে এই বিষয়ে কড়াকড়ি বাড়ানো হয়েছিল।

 

  • সর্বশেষ