শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে বিএডিসির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর (বিএডিসি) খামারের আরসিসি ঢালায় কাজে নিম্নমানের ইট, বালু, সিমেন্ট পাথর, ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্টান মেসার্স এমআরপি টেড্রাস উপজেলার সরুপপুর ইউনিয়নের গোকুলনগর কৃষি খামারে প্রায় ১৮ লক্ষ টাকায় আরসিসি ঢালায় রাস্তার নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। 

জানা যায়, নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন নিরব ভূমিকা পালন করছেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে কেও প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণে। যার মধ্যে বেশির ভাগই ইট ২ নম্বর ও ৩ নম্বর। আর এসব নিম্নমানের ইট প্রকাশ্যেই ব্যবহার করছেন রাস্তা নির্মাণে।

Advertisement

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যানেজার আশরাফ ইসলাম নিম্নমানের ইট ও বালির কথা অস্বীকার করে বলেন,আমরা ইস্টিমেট অনুযারী কাজ করছি, এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কোন সুযোগ নেই।

ঠিকাদার প্রতিষ্ঠান বলছেন, বাংলাদেশে পাথর পাওয়া যাচ্ছেনা,কিছু পাথর খারাপ আসছে। আপনারা ঢাকায় আসলে দেখা করেন।

বিএডিসির প্রকৌশলী মো. মামুন হোসেন বলেন, আমি কাজের সাইডে গিয়ে বলে এসেছি ইস্টিমেট অনুযায়ী কাজ করার জন্য। তবে কাজে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।