শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বলল ভারত

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত আশা করে বাংলাদেশে অবাধ, সচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।শুক্রবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। 

তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কি না, এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে। আর সেটা এতটাই যে, সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। 

রণধীরকে বিজনেস ইন্ডিয়ার সাংবাদিক ইয়েশি সেলি প্রশ্ন করেন, আগামী বছর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ভারত কি এই প্রস্তাব দিচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এবং আওয়ামী লীগও তাতে অংশ নেওয়া উচিত?

জবাবে রণধীর জওসয়াল বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে।

  • সর্বশেষ