শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো 'পোসেইডন' এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

পারমাণবিক শক্তিচালিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো 'পোসেইডন'-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

বুধবার (২৯ অক্টোবর) মস্কোর একটি হাসপাতালে যুদ্ধে আহত সৈন্যদের সঙ্গে আলাপকালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানান।

পুতিন বলেন, পরীক্ষাটি মঙ্গলবার করা হয়েছে। এটি একটি দুর্দান্ত সাফল্য। পসেইডনের শক্তি সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে।

পুতিন গত সপ্তাহে একটি পারমাণবিক উৎক্ষেপণ মহড়া পরিচালনা করেন। এরপর রোববার তিনি ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া পারমাণবিক শক্তিচালিত 'বুরেভেস্টনিক' ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

মস্কো জানিয়েছে, পরীক্ষা করার সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করে। এটি প্রায় ১৫ ঘণ্টা ধরে আকাশে উড়েছে।

১৯৭২ সালের অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে রাশিয়া শক্তিশালী মিসাইলের সফল পরীক্ষা চালিয়ে আসছে। পুতিন ২০১৮ সালে প্রথমবারের মতো 'পোসেইডন' এবং 'বুরেভেস্টনিক' ঘোষণা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়