শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ভিসা বন্ধে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আরব আমিরাত

ঢাকা: বাংলাদেশের ওপর নতুন করে ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত। তবে শ্রমিক ও ভ্রমণ ভিসা আগে থেকেই বন্ধ আছে।

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয়।

বাংলাদেশসহ নয় দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ‘ইউএই ভিসা অনলাইন’ নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় ১৭ সেপ্টেম্বর। যা শনিবার (২০ সেপ্টেম্বর) বিভিন্ন বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

একটি সূত্র জানিয়েছে, আরব আমিরাতে আগে থেকেই বাংলাদেশিদের ভ্রমণ ও শ্রমিক ভিসা বন্ধ আছে। নতুন করে আমিরাত সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়