শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০১:৫৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজিরবিহীন সতর্কতা জারি: ইরানি নাগরিকদের যা বলছে ইসরায়েল

ইরানজুড়ে সম্ভাব্য সামরিক হামলার আগে নজিরবিহীন সতর্কতা জারি করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

এক ঘোষণায় ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আবিখাই আদরাই এক্স-এ (সাবেক টুইটার) বলেন, ‘যারা বর্তমানে ইরানের সামরিক অস্ত্র উৎপাদন কেন্দ্র বা সংশ্লিষ্ট স্থাপনার আশপাশে অবস্থান করছেন বা করবেন, তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিরে না আসার অনুরোধ করা হচ্ছে।’

এই সতর্কবার্তাটি পার্সি ভাষায় প্রকাশ করা হয়। আদরাই আরও বলেন, ‘এইসব স্থাপনার আশেপাশে অবস্থান করা জীবনহানির ঝুঁকি সৃষ্টি করছে।’

এছাড়া, আইডিএফ-এর ফার্সি ভাষার মুখপাত্র মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) কামাল পেনহাসিও একই সতর্কতা পোস্ট করেছেন সামরিক বাহিনীর ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে।

বিশ্লেষকরা বলছেন, এটি ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি ইরানি নাগরিকদের উদ্দেশ্যে প্রকাশিত এক ব্যতিক্রমধর্মী হুঁশিয়ারি, যা আসন্ন বৃহৎ সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে ইসরায়েল মূলত ইরানের সামরিক অবকাঠামোকে বৈধ লক্ষ্য হিসেবে তুলে ধরছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়