শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০১:৪৭ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পাল্টা হামলা: রাতে পাঁচবার স্থান বদলেছেন ইসরায়েলে মার্কিন দূত

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি এক রাতেই পাঁচবার নিরাপদ আশ্রয়ে স্থান পরিবর্তন করেছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তাঁকে বিভিন্ন সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে। এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই, শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে।

হাকাবি লিখেছেন, “ইসরায়েলে এক কঠিন রাত কাটল। শাব্বাত (ইহুদিদের সাপ্তাহিক বিশ্রামের দিন) সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু এবার সম্ভবত তা হবে না।”

সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে শুক্রবার রাতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরই জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন দূতের নিরাপত্তা বাড়ানো হয়।

উল্লেখ্য, ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত জরুরি কাজে নিযুক্ত নন—এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়