শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বুধবার কারামুক্ত হ‌চ্ছেন পাকিস্তানের সা‌বেক প্রধানমন্ত্রী ইমরান খান? 

এল আর বাদল : ইমরান খানের জামিন পাওয়া নিয়ে ফের জল্পনা শুরু হল পাকিস্তানের রাজনৈতিক মহলে। রোববার ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান গোহর আলি খান জানান, ১১ জুন (বুধবার) দিনটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জানান, ইমরান খুব শীঘ্রই জেল থেকে ছাড়া পেতে চলেছেন। -- সূত্র, আনন্দবাজার 

গোহরের মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে যে, ওই দিনই জেল থেকে ছাড়া পেতে পারেন ইমরান। পাক সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান গোহর বলেন, “ইমরানকে ছাড়াই চারটে ইদ কেটে গেল। তবে উনি খুব শীঘ্রই ছাড়া পাবেন। ১১ জুন তারিখটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ইতিমধ্যেই শাহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। রবিবার গোহরও পাকিস্তানের বিরোধী দলগুলিকে একজোট হয়ে আন্দোলনে নামার কথা বলেন।

প্রসঙ্গত, একাধিক মামলায় অভিযুক্ত হয়ে সে দেশের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। আল কাদির ট্রাস্ট অর্থ তছরুপের মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি। তবে তদন্তকারী সংস্থার আর্জিতে সেই শুনানি ১১ জুন পর্যন্ত পিছিয়ে দেয় আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়