শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান!

পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের একটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এক অপারেশনে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে দাবি করা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই দাবি করেছে।

বার্তা সংস্থা এপি বলছে, ‘পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র এবং বিমানঘাঁটি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।’ তবে হামলাটি সফল ছিল কিনা; অর্থ্যাৎ ভারতীয় ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করতে পেরেছে কিনা সেটি এপির প্রতিবেদনে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পাকিস্তানের লাগাতার পাল্টা হামলায় ভারতের বেশ কিছু সামরিক ক্যাম্প আঘাতপ্রাপ্ত হয়েছে। ভারত এই বিষয়টি স্বীকারও করছে। তবে পাল্টা হামলায় পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হচ্ছে বলেও জানাচ্ছে ভারত।

নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারত জুড়ে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিয়াসে অবস্থিত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সফলভাবে ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়