শিরোনাম
◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ৭ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান (ভিডিও)

অনুপ্রবেশের সময় পাকিস্তান সেনাবাহিনী আরও চারটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর ফলে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের সংখ্যা সাতে দাঁড়িয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে ড্রোন দুটি ভূপাতিত করেছে এবং আধুনিক ই ডব্লিউ ক্ষমতা ব্যবহার করে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও দুটি জব্দ করেছে দেশটি।

এর আগে, নিরাপত্তা বাহিনী বার্নালা, শকরগড় এবং কোটলি সেক্টরে সাঁজোয়া ড্রোন হেরনসহ তিনটি ড্রোন ধ্বংস করেছে।

সূত্র জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের গোপাল নগর ও নাসিরাবাদ এলাকায়, যা ওয়ালটন বিমানবন্দরের কাছে অবস্থিত, সেখানেই মূলত বিস্ফোরণ ঘটে।  আতঙ্কে স্থানীয় লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং আকাশে ধোঁয়ার মেঘ দেখতে পান বলে জানান।

পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ওয়ালটন বিমানবন্দরের কাছে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটির আকার ছিল প্রায় ৫ থেকে ৬ ফুট এবং এটি সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল বলে জানানো হয়েছে।  সূত্র বলছে, ড্রোনের সিস্টেম জ্যাম করে এটিকে গুলি করে নামানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়