শিরোনাম
◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনি স্লোগান ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ এর মানে কী?

‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ এই স্লোগানটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অবধারিতভাবে শোনা যায় । এটি নিছক কোনো স্লোগান নয়। এর রয়েছে গভীর তাৎপর্য।

ফলে, প্রশ্ন ওঠে এর দ্বারা আসলে কী বোঝানো হয়েছে? উত্তরটা হলো- এখানে ‘রিভার’ বলতে বোঝানো হয় জর্ডান নদী, আর ‘সি’ বলতে বোঝানো হয় ভূমধ্যসাগরকে।

এই দুটি প্রাকৃতিক সীমানার মাঝখানের এলাকা হলো বর্তমান ইসরায়েল, পশ্চিম তীর এবং গাজা উপত্যকা, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিন হিসেবে বিবেচিত।

কিন্তু ইসরায়েল অন্যায়ভাবে এই ভূমিগুলোর সিংহভাগই দখল করে রেখেছে। সেই দখলদারত্বের অবসানের আকাঙ্ক্ষা থেকেই উদ্ভব এই স্লোগানের।

তবে স্লোগানটি নিয়ে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের আপত্তি রয়েছে। তারা মনে করে, এই দাবির মাধ্যমে ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার এবং তাদের জাতিগত নির্মূলের আহ্বান জানানো হচ্ছে।

ফিলিস্তিনপন্থিদের দাবি, কোনো সম্প্রদায়কে জাতিগত নির্মূল নয়, স্বাধীন ফিলিস্তিন গঠনের আকাঙ্ক্ষা থেকেই এই স্লোগান।

 

  • সর্বশেষ