শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স্ক ইমামকে দেখে তাকে দিয়ে নামাজ পড়ালেন কাবার ইমাম (ভিডিও)

বয়স্কদের দেখলে সম্মান জানাতে হয়— এমন শিক্ষা পৃথিবীর সব জায়গায়, সব ধর্মে দেওয়া হয়। সেটি আরেকবার দেখা গেল মক্কার পবিত্র কাবা শরীফে।

কাবাভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন গত শনিবার (৮ ফেব্রুয়রি) একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “কাবার ইমামদের মধ্যে সম্মান… শিডিউলে এ সপ্তাহে শেখ ইয়াসির আল দাওসারির ফজর নামাজ পড়ানোর কথা। কিন্তু তিনি যখন ইমাম এরিয়ায় প্রবেশ করেন, তখন তিনি কাবার সবচেয়ে বয়স্ক ও জ্যেষ্ঠ ইমাম, শেখ সালিহ বিন হুমাইদকে দেখতে পান। সম্মান জানাতে তিনি তার (নামাজ পড়ানোর) দায়িত্ব তাকে দেন।”

এদিকে ইসলামে সম্প্রীতি ও সম্মানের ক্ষেত্রে বেশ গুরুত্বারোপ করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা ও হযরত মোহাম্মদ (সাঃ) বয়স্কদের প্রতি সম্মান জানাতে বলেছেন।

কাবা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। সেখানে রয়েছে আল্লাহর ঘর। প্রতিদিন কাবায় নামাজ আদায় করতে হাজার হাজার মানুষ মক্কায় যান। সেখানে সব ধর্মবর্ণের মানুষ এক হয়ে যান। যারা ওমরাহ বা হজ করতে যান, তারা সেখানে সাদা কাপড় পরিধান করেন। এতে থাকে না কোনো ধনী-গরীবের চিহ্ন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়