শিরোনাম
◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরে আবারও ৬৬ আরোহী নিয়ে নৌকাডুবি

আবারও ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকা ডুবে গেছে। আজ সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার উপকূলে ডুবে যাওয়া ওই নৌকায় পাকিস্তানিসহ একাধিক দেশের নাগরিক ছিলেন। তবে যাত্রীদের অবস্থা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্মকর্তারা পাকিস্তানি নাগরিকদের বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এক বিবৃতিতে তারা জানান, লিবিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের জাওয়াইয়া উপকূলের মারসা ডেলার বন্দরের কাছে নৌকাটি ডুবে যায়। তখন নৌকাটিতে ৬৫ জন আরোহী ছিলেন। 

ত্রিপোলির পাকিস্তান দূতাবাস জানায়, তারা জাওয়ােইয়া হাসপাতলে খোঁজ নিচ্ছেন। নিহতদের মধ্যে কেউ পাকিস্তানি রয়েছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

এর আগে চলতি বছর জানুয়ারিতে আফ্রিকার মরিশানিয়া থেকে স্পেন যাওয়ার পথে নৌকাডুবে ৪০ পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল। ওই নৌকায় ৮৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে ৬৬ জনই ছিলেন পাকিস্তানি। তারও আগে ১৩ ও ১৪ ডিসেম্বর গ্রিসের কাছে নৌকাডুবে ৮০ জনেরও বেশি পাকিস্তানি মারা গিয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়