শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৭ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অমিত শাহ

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে পুরো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে ভারত কম্প্রিহেনসিভ সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার রাজস্থানের যোধপুরে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অমিত শাহ বলেন, ‘মোদি সরকার পাকিস্তান ও বাংলাদেশের সংবেদনশীল সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা সিস্টেম (সিআইবিএমএস) তৈরি করেছে, যা আগামীতে বাস্তবায়ন করা হবে।’ তিনি জানান, ইতোমধ্যেই আসামের ধুবরি সিআইবিএমএসের পাইলট প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং এর প্রাথমিক ফলাফল খুবই আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সীমান্তে ৫৯১ কিলোমিটার বেষ্টনী নির্মাণকাজ শেষ হয়েছে। ১ হাজার ১৫৯ কিলোমিটার সীমান্তে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে এবং ৫৭৩টি সীমান্ত ফাঁড়িসহ ৫৭৯টি পর্যবেক্ষণ পোস্ট নির্মাণ করা হয়েছে।’ তিনি জানান, মোদি সরকার সীমান্তের বেষ্টনী শক্তিশালী করা, ভারতীয় অংশে দুর্গম ১ হাজার ৮১২ কিলোমিটার রাস্তা নির্মাণসহ আরও বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প নিয়েছে।

 

  • সর্বশেষ