শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার ব্যবসায়ীদের বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা

নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বাংলাদেশি পর্যটকদের কলকাতায় ভ্রমণের আহ্বান জানিয়েছেন সেখানকার হোটেল মালিক ও ব্যবসায়ীরা। বাংলাদেশিদের বয়কট করা হবে না, যতটা সম্ভব বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা দেওয়া হবে বলেও জানান তারা। 

শনিবার এক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানায় মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মনতোষ সরকার।

সংবাদ সম্মেলনে মনতোষ সরকার বলেন, বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে চলছে মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটন ব্যবসা। সে কারণে তাদের অনুপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে। 

মনতোষ সরকার আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশি পর্যটকদের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানাচ্ছি। 

তিনি আরও বলেন, ‘নিউমার্কেট মূলত বাংলাদেশভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে। তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে। যদিও বাংলাদেশিদের আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না।’

এ সময় ভিসা প্রক্রিয়া শিথিল করারও দাবি জানান ব্যবসায়ীরা। সেই সাথে মাল্টিপল ও এমপ্লয়মেন্ট ভিসা চালুর দাবি তাদের। 

প্রসঙ্গত প্রতিদিন ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি নাগরিক কলকাতায় ভ্রমণ করেন। বর্তমান পরিস্থিতিতে এ সংখ্যা ৯৫ ভাগ কমেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা, ভারত সরকার কর্তৃক ভিসা সীমিতকরণসহ নানা সিদ্ধান্তের কারণে দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে। মন্দাভাব দেখা দিয়েছে কলকাতার পর্যটনেও। বাংলাদেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা ৫ শতাংশে নেমে এসেছে। উৎস: ইনডিপেনডেন্ট।

 

  • সর্বশেষ