শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর মরদেহ নর্দমায় ফেলে এসে তৃতীয় বিয়ে!

স্ত্রীকে খুন করে নর্দমায় মরদেহ ফেলে এসেছিলেন। বাড়ি ফিরে কয়েক দিনের মধ্যে আবার বিয়েও করেন। অবশেষে গ্রেপ্তার করা হলো সেই যুবককে। ছয় সন্তানের সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তিনি ভারতের বেঙ্গালুরুতে দ্বিতীয় স্ত্রীকে খুন করেন। তারপর বিহারে ফিরে এসে তৃতীয় বার বিয়ে করেন।

বেঙ্গালুরুর সারজাপুর থানা এলাকায় কিছু দিন আগে এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, ওই নারীর নাম রুমেশ খাতুন (২২)। গত ১১ নভেম্বর তাকে তার স্বামী গলা টিপে খুন করেন। খুনের পর তার হাত এবং পা তার দিয়ে বাঁধা হয়। তারপর মরদেহ ফেলে দেওয়া হয় নর্দমায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নাসিম। তিনি বিহারের বাসিন্দা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের চার সন্তান ছিল তার। দ্বিতীয় পক্ষে আরও দুই সন্তান হয়। এই ছয় সন্তানকে সঙ্গে নিয়ে যুবক বেঙ্গালুরুতে থাকছিলেন। স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত তার। নানা কারণে ঝগড়া করতেন। রাগের মাথায় স্ত্রীকে খুন করেন যুবক। ছয় সন্তানকে নিয়ে তার পরেই চলে যান বিহারে। সেখানে আরও একবার বিয়ে করেন।

মহিলার মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। তাকে শনাক্ত করা হলে তদন্তকারীরা জানতে পারেন, তার স্বামী নিখোঁজ। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে মুজাফ্‌ফরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়