শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনভাবে টিকিট কিনে মার্কিনীদের লেবানন ছাড়ার পরামর্শ

সাজ্জাদুল ইসলাম: [২] মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপক বৃদ্ধির মধ্যে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস এই আহ্বান জানিয়েছে। অনেক বিমান সংস্থা লেবাননে বিমান যাতায়াত বন্ধ করে দিয়েছে। সূত্র : বিবিসি

[৩] যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি তার দেশের নাগরিকদের প্রতি এমন আহ্বান জানানোর পর মার্কিন দূতাবাস এ আহ্বান জানায়। লামি বলেছেন, অঞ্চলটির পরিস্থিতি ‘দ্রুত অবনতি ঘটতে পারে।’ 

[৪] তেহরানে হামাস প্রধান হানিয়াকে হত্যার বিরুদ্ধে কঠিন প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে। গত বুধবারের হানিয়ার হত্যাকান্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করেছে। বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে ইসরায়েল হত্যা করার কয়েক ঘন্টা পর হানিয়াকে হত্যা করা হয়। 

[৫] ইরান প্রতিশোধ নিলে হিজবুল্লাহসহ অন্যান্য গ্রুপ তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটি হলে ইসরায়েলও কঠোর পাল্টা হামলা করবে বলে নেতানিয়াহু হুঁশিয়ার করে দিয়েছে। সম্পাদনা: রাশিদ 

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়