শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের 

স্টিফেন সেজোর্ন ও অন্টনি ব্লিঙ্কেন

সাজ্জাদুল ইসলাম: [২] ভয়াবহ আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া রোধ করতে মধ্যপ্রাচ্যের সকল পক্ষের প্রতি এই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা। গত শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্ন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই সময় তারা এই আহ্বান জানান। সূত্র : অ্যারাব নিউজ

[৩] ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, দুই মন্ত্রী অব্যাহতভাবে এই সংযম প্রদর্শনের আহ্বান জানাতে সম্মত হয়েছেন। তারা মনে করছেন, যেকোন আঞ্চলিক সংঘাত মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।

[৪] মুখপাত্র আরো বলেন, দুই মন্ত্রী গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি অর্জনে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা এবং বৈরুতে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শুকরকে ইসরায়েল হত্যা করার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

[৫] এসব হত্যাকান্ডের প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। তাদের সম্ভাব্য হামলার হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার সংকল্প আবারও ঘোষণা করেছে। আর ইসরায়েলকে সহায়তা করতে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ অস্ত্রশস্ত্র ও সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে।

[৬] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ যেকোন পরিস্থিতির জন্য ‘উচ্চ পর্যায়ের প্রস্ততি গ্রহণ করেছে এবং চূড়ান্ত প্রতিরক্ষা ও হামলা চালানো উভয়ের জন্য পুরো প্রস্ততি রয়েছে তাদের। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়