শিরোনাম
◈ র‍্যাব থেকে এসআরবি, কতটা বদলাবে পুরোনো কাঠামো? ◈ চীনা ঋণে ভাটা, অনিশ্চয়তায় বাংলাদেশের মেগা প্রকল্প ◈ মিয়ানমারের নাগরিক সেজে দেশ ছাড়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী আটক ◈ প্রধানমন্ত্রীর টেবিলে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আমলনামা ◈ বাংলাদেশিদের শ্রমে সমৃদ্ধ গ্রিসের স্ট্রবেরি শিল্প, নেই প্রাপ্য স্বীকৃতি ◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিয়ার হত্যাকাণ্ডকে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না: হামাস, পশ্চিম তীরে ধর্মঘট

ইসমাইল হানিয়া

সাজ্জাদুল ইসলাম: [২] হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ফিলিস্তিনি গ্রুপ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে ধর্মঘট ও গণবিক্ষোভের ডাক দিয়েছে। বুধবার(৩১জুলাই) তেহরানে নিজ বাসভবনে একজন দেহরক্ষীসহ নিহত হন হানিয়া। স্থানীয় গণমাধ্যমে এ খবর জানায়। সূত্র : আল-জাজিরা 

[৩] হামাস বলেছে, তেহরানে নিজ বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদীবাদীদের হামলায় তাদের নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। হামাস পরিচালিত আল-আকসা টিভিকে দলটির কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, এ কাপুরুষোচিত হত্যাকাণ্ডকে ‘বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না’।

আরও পড়ুন :  বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে চীনের বার্তা, রাহুলকে দেখে মনে হয় নেশা করে আছেন, মন্তব্য কঙ্গনার

[৪] পশ্চিম তীরের রামাল্লাহ, নাবলুসসহ সব শহরে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছে ফিলিস্তিনের সব সংগঠন। এছাড়া  নাবলুসের আন-নাজাহ বিশ্ববিদ্যালয়ও এক বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ও শোক পালন করার কথা জানিয়েছে।

[৫] ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। তিনি তেহরানে নিজ বাসভবনে বুধবার সকালে হানিয়ার এই হত্যাকাণ্ডকে কাপুরোষিত কাজ ও বিপজ্জনক ঘটনা বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ খবর জানায়। 

[৬] এ সময় আব্বাস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়