শিরোনাম
◈ কথোপকথন অডিও ফাঁস: জামিনের জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে(ভিডিও) ◈ পুরোনো চেহারায় শেয়ারবাজার, নিঃস্ব বিনিয়োগকারীরা ◈ আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপে খেল‌তে না পারার হতাশা কাটিয়ে উঠছে ক্রিকেটাররা, বল‌লেন কোচ সিমন্স ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুর্কি-ইসরায়েলি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনড় তুরস্কের পার্লামেন্ট

ইমরুল শাহেদ: [২] তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি-ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে। শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সূত্র: পার্সটুডে

[৩] তুরস্কের কুর্দি ইসলামপন্থি রাজনৈতিক দল হিদা পারের নেতারা তুর্কি-ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছেন। পার্সটুডে ফার্সি জানাচ্ছে, বিলটিতে বলা হয়েছে, দ্বৈত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তাদের নাগরিকত্ব বাতিল হবে এবং তুরস্কে তাদের সম্পদও জব্দ করা হবে। 

[৪] তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থি হিদা পার দল চারটি আসনের অধিকারি হয়েছে। ক্ষমতাসীন দলের জোটসঙ্গী হওয়ার কারণে ধারণা  করা যায়, হিদা পারের পক্ষ থেকে আনীত বিলটি তুর্কি পার্লামেন্টে পাস হয়ে যাবে।

[৫] অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের পাশবিক গণহত্যার জের ধরে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুর্কি সরকার এখন পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ গত ৫ মে তুর্কি সরকার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ ঘোষণা করে। সম্পাদনা: রাশিদ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়