শিরোনাম
◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ১১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা যুদ্ধ শুরুর পর ব্রিটেন শতাধিক অস্ত্র রপ্তানির লাইসেন্স দিয়েছে

রাশিদুল ইসলাম: [২] গাজা যুদ্ধ শুরু হবার পর ব্রিটেন ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স দিয়েছে ১০৮টি। এসব লাইসেন্সের মধ্যে ৩৭টি সামরিক অস্ত্র সরঞ্জাম ও ৬৩টি বেসামরিক। মিডিল ইস্ট মনিটর 

[৩] এসব অস্ত্র রপ্তানির লাইসেন্স দেওয়া হয়েছে গত বছরের অক্টোবর থেকে এ বছরের মে মাসের মধ্যে। 

[৪] ব্রিটেন থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি হচ্ছে ৩৪৫টি লাইসেন্সের মাধ্যমে। অস্ত্র ছাড়াও টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি রপ্তানি হচ্ছে ইসলায়েলে। 

[৫] ব্রিটেনের বাণিজ্য বিভাগ বলেছে ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদীয় ও জনস্বার্থেই দেশটি ইসরায়েলে অস্ত্র রপ্তানির জন্যে এসব লাইসেন্স অনুমোদন দিয়েছে। 

[৬] এছাড়া ইসরায়েলে অস্ত্র রপ্তানির জন্যে আরো ১৮৫টি লাইসেন্স অনুমোদনের অপেক্ষায় আছে।

[৭] ২০২২ সালে ইসরায়েলে ব্রিটেন ৪২ মিলিয়ন পাউন্ডের অস্ত্র রপ্তানি করে। ২০০৮ থেকে ৫৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের অস্ত্র রপ্তানি করা হয়েছে ইসরায়েলে। 

[৮] ইসরায়েলে রপ্তানি করা ব্রিটিশ অস্ত্রের মধ্যে রয়েছে এক্সপ্লোসিভ ডিভাইস, এ্যাসাল্ট রাইফেল, সামরিক বিমান। বিশে^ ব্রিটিশ অস্ত্র রপ্তানির শূণ্য দশমিক ৪ শতাংশ অস্ত্র রপ্তানি হচ্ছে ইসরায়েলে। 

  • সর্বশেষ