শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০২:৫১ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৪, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর নতুন অস্ত্র রকেট সজ্জিত ড্রোন 

সাজ্জাদুল ইসলাম: [২] প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ড্রোন ব্যবহার করছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যবহার করা এই ড্রোন দুইটি এস-৫ রকেট সজ্জিত।

[৩] এ ড্রোন ইসরায়েলের অনেক অভ্যন্তরে সামরিক স্থাপনা আঘাত হানার ক্ষমতা রাখে। গত অক্টোবর থেকে চলে আসা সংঘাতে এবারই এ ড্রোন দিয়ে এধরনের হামলা চালায় হিজবুল্লাহ।

[৪] ইসরায়েলের উত্তরাঞ্চলের মেতুলায় দেশটির সামরিক স্থাপনায় এস-৫ রকেট সজ্জিত এই ড্রোনের হামলা চালায়।

[৫] হিজবুল্লাহ এ হামলার ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ড্রোন সামরিক স্থাপনাটির দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে রাখা সারি সারি ট্যাংক লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। এরপর ড্রোনটি বিস্ফোরিত হচ্ছে। এতে ঘাঁটিতে বেশ ক্ষতি হয়েছে।

[৬] ইসরায়েলের সেনাবাহিনী গ্যালিলির নীচু এলাকায় একটি স্পর্শকাতর সামরিক স্থাপনা, বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট সজ্জিত ড্রোন হামলার কথা স্বীকার করেছে। সেখানে ক্ষেপণাস্ত্র সনাক্ত করার জন্য স্কাই ডিউ নাম একটি ব্যবস্থা চালু রয়েছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়