শিরোনাম
◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় ১০ যাত্রী নিহত

এম খান: [২] পাকিস্তানের বেলুচিস্তানে শনিবার ভোরে নোশকির কাছে জাতীয় সড়কে একটি বাস এবং একটি ছোটো গাড়ি থামিয়ে ১০ জনকে গুলি করে খুন করা হল। গুলিতে গুরুতর আহত হয়েছেন চার জন। স্বাধীন বেলুচিস্তানপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)-কে এ হামলার জন্যে দায়ি করা হয়েছে। সূত্র: ডন, আনন্দবাজার

[৩] একটি চেকপোস্টের কাছে গাড়ি দু’টি থামিয়ে বেছে বেছে পাঞ্জাবিদের খুন করা হয় বলে অভিযোগ। 

[৪] কোয়েটা পুলিশের ডেপুটি কমিশনার হাবিবুল্লা মুসাখেল পাক সংবাদমাধ্যম ‘ডন’-কে বলেন, ১০-১২ জন বন্দুকধারী নোশকির কাছে সুলতান চরহাইয়ের কাছাকাছি কোয়েটা-তাফতান হাইওয়ে এনএইচ-৪০ অবরোধ করে বাস থেকে যাত্রীদের বেছে বেছে টেনে এনে গুলি করে।

[৫] হাবিবুল্লার দাবি, ঘাতক বাহিনী খুনের আগে পরিচয়পত্র পরীক্ষা করে পাঞ্জাবিদের চিহ্নিত করে। হামলার পরেই পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোর এবং পুলিশের যৌথ বাহিনী এলাকায় পৌঁছে ঘাতক বাহিনীর বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানান তিনি। 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়