শিরোনাম
◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমতীরে ইহুদী বসতিস্থাপনকারীদের তাণ্ডব, জ্বালিয়ে দেয়া হল ৪০ ফিলিস্তিনি বাড়ি 

সাজ্জাদুল ইসলাম: [২] ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বে অবস্থিত আল-মুগাইয়ির শহরে শত শত অবৈধ ইহুদী বসতিস্থাপনকারীর হামলা-তান্ডব গত শুক্রবারও অব্যাহত ছিল। তাদের হামলায় একজন তরুণ নিহত ও বহু আহত হয়েছেন। এ সময় দুবৃত্তরা ফিলিস্তিনিদের ৪০টিরও বেশি বাড়ি জ্বালিয়ে দেয়। সূত্র: আল-জাজিরা

[৩] ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি শহরে ইহুদী বসতিস্থাপনকারীদের হামলার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে। তারা হামলাকারীদের বিরুদ্ধে গণপ্রতিবাদ ও প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে। তারা বসতিস্থাপনকারীদের বয়কট ও অবরোধ আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। 

[৪] পশ্চিম তীরের মধ্য ও উত্তরাঞ্চলের আল-মুগাইয়ির ও দেইর আবু ফালাহ এবং ডুমা শহরের ওপর বসতিস্থাপনকারীদের হামলার ব্যাপারে হামাস, ফাতাহ ও ন্যাশনাল ইনিশিয়েটিভ পৃথক পৃথক বিবৃতিতে এসব আহ্বান জানিয়েছে। 

[৫] হামাস বলেছে, ইহুদীবাদী ইসরায়েলি সেনারা গাজায় গণহত্যার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর ফ্যাসিবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ইহুদী বসতিস্থাপনকারী দুর্বত্তদেরকে ফিলিস্তিনি গ্রাম ও শহরগুলোতে হামলা চালানোর সুযোগ করে দিয়েছে। 

[৬] ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন, তান্ডব ও গণহত্যার ১৯০তম দিন শনিবার(১৩ মার্চ)। চলমান ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ হাজার ৬৩৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন, ৭৬ হাজার একশ’রও বেশি।

[৭] এদিকে সিএনএন জানায়, ইসরায়েল জানিয়েছে, শুক্রবার তারা দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর ‘সামরিক ভবনগুলোতে’ বিমান হামলা চালিয়েছে। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে প্রায় ৫০টি রকেট নিক্ষেপ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়