শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত শুধু হিন্দুদের নয় সব ধর্মের মানুষের

মুসবা তিন্নি : [২] ভারতের ৭৯ শতাংশ মানুষ মনে করেন, শুধু হিন্দু নয়; সেখানে সব ধর্ম সমান। মাত্র ১১ শতাংশ মানুষ বলেছেন, ভারত শুধু হিন্দুদের। বৃহস্পতিবার ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটি বা সিএসডিএস-লোকনীতি জরিপে এই চিত্র উঠে এসেছে। সূত্র : দ্যা হিন্দু

[৩] জরিপে আরও বলা হয়েছে, বেশির ভাগ শহুরে মানুষ (প্রায় ৮৫ শতাংশ) ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাস করেন। শিক্ষিত শ্রেণির মধ্যে এই বিশ্বাস সবচেয়ে বেশি (৮৩ শতাংশ)। অপর দিকে শিক্ষিত নন এমন ৭২ শতাংশ মানুষও ধর্মীয় বহুত্ববাদে বিশ্বাস করেন।

[৪] অপর দিকে জরিপে অংশ নেওয়া মাত্র ৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, রামমন্দির তাদের সবচেয়ে উদ্বেগের বিষয়। বিজেপি নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপকে ২২ শতাংশ মানুষ বেশি পছন্দ করেছেন। ৪৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হিন্দু পরিচয়কে সুসংহত করবে। বিশেষ করে ধনী এবং উচ্চবর্ণের (৫৮-৫৯ শতাংশ) মানুষ এটির পক্ষে।

[৫] ভারতের নির্বাচন কমিশনের ওপর আস্থা উদ্বেগজনক হারে কমে গেছে বলে সিএসডিএসের জরিপে উঠে এসেছে। ৫৮ শতাংশ উত্তরদাতা ২০২৪ সালে নির্বাচন কমিশনের ওপর কিঞ্চিৎ কিংবা বড় ধরনের অবিশ্বাস প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া প্রায় ৪৫ শতাংশ মানুষ মনে করেন ইলেকট্রনিক ভোটিং ব্যবহার করে ক্ষমতাসীন দল নির্বাচনে কারচুপি করতে পারে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়