শিরোনাম
◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ◈ এল নিনোর প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহ, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি! ◈ এনআরবিসি ব্যাংক অর্থ লুটপাট লুকা‌তে মুছে ফেলেছে ১১ লাখ তথ্য ◈ লেবান‌নে শিশু হত‌্যা বন্ধ না হ‌লে ইসরা‌য়েল‌কে ক‌ঠোর জবাব দে‌বে ইরান ◈ এক ম্যাচ খেলেই ইরানি ফুটবলারের যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ◈ প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাম কেন কালো তালিকায় ছিল কারণ জানালো হিন্দুস্তান টাইমস! ◈ বিশ্বকাপজয়ী সা‌বেক ব্রাজিলিয়ান তারকা নেইমারের কড়া সমালোচনা কর‌লেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে কোন পথে এগোচ্ছে বিএনপি? ◈ টাইম ম‌্যাগা‌জি‌নের প্রভাবশালীদের তালিকায় ভার‌তের ক্রিকেটার মান্ধানা ও দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বাভুমা  ◈ ‘এখানে এসব চলবে না’, নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে চলে যান’ : বিজেপি মন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ খেলেই ইরানি ফুটবলারের যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি ভিসা জটিলতার সঙ্গেও লড়তে হচ্ছে ইরান দলকে। প্রথম ম্যাচ শেষ হতেই এক ফুটবলারের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে শিবিরে।

ইরান জাতীয় দলের উইঙ্গার মেহদি তোরাবি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সিঙ্গেল-এন্ট্রি ভিসা পেয়েছিলেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে দল মেক্সিকোর তিহুয়ানায় বেস ক্যাম্পে ফেরার পরই তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তোরাবি এখন আর বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি সমাধানে নতুন ভিসার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে অংশ নিতে গিয়েই শুরু থেকেই ভিসা জটিলতায় পড়েছে ইরান দল।

অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ শুরুতে ভিসা দিতে গড়িমসি করে এবং পরে শর্তসাপেক্ষে অনুমতি দেয়, ম্যাচের দিন এসে খেলা শেষে দ্রুত দেশ ত্যাগ করতে হবে।

এই পরিস্থিতিতে ইরান দল যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোর তিহুয়ানায় বেস ক্যাম্প স্থাপন করেছে। ফলে প্রতিটি ম্যাচ খেলতে তাদের বারবার সীমান্ত পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। এর আগে দলের বেশ কয়েকজন কর্মকর্তা ও স্টাফ ভিসা না পাওয়ার অভিযোগও উঠেছিল।

এমনকি অধিনায়ক মেহদি তারেমি ও এক স্টাফ সদস্য লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েন বলেও জানা গেছে। ইরানের কোচ আমির গালেনোই অভিযোগ করেছেন, বিশ্বকাপে তাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। ম্যাচ শেষে বিশ্রামের সুযোগ না দিয়েই দ্রুত মেক্সিকোয় ফিরতে বাধ্য করা হচ্ছে বলে দাবি তার।

গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। সামনে বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি এখন ভিসা সমস্যাই দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়