শিরোনাম
◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর!

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৯:৩৩ রাত
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়ে চলন্ত গাড়ির ছাদে উড়ে এসে পড়‌লো দৈত্যাকার ফুটবল

স্পোর্টস ডেস্ক : হঠাৎ এক ঝ‌ড় বিশ্বকাপ‌কে কেন্দ্র ক‌রে মধ্য আমেরিকায় সাজ সজ্জায় ব্যাঘাত ঘটালো। বৃহৎ আকৃতির একটি ফুটবলের ধাঁচে তৈরি গ্যাসবেলুনকে রাস্তায় হাওয়ার সঙ্গে উড়তে দেখা গেল। সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।

ভিডিও অনুসারে ঘটনাটি ঘটেছে মধ্য আমেরিকার এল সালভাদরে। এখানকার এক শপিং কমপ্লেক্সে চলতি বছরের বিশ্বকাপ খেলার ফুটবলের আদলে বানানো একটি বৃহৎ গ্যাসবেলুন লাগানো হয়। -- সময়‌নিউজ

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির ফলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকেও ঠাহর করা দুষ্কর। তার মধ্যেই রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। দুর্যোগের আবহাওয়ায় সেই ব্যস্ত রাস্তা দিয়ে গড়িয়ে যেতে দেখা যায় ফুটবলের ধাঁচে তৈরি সেই গ্যাসবেলুনকে।

সেটার আকৃতি সাধারণ ফুটবলের তুলনায় কয়েক গুণ বড়। হাওয়ার সঙ্গে দুলে দুলে রাস্তা ধরে গড়িয়ে চলেছে সেটি। কখনও চলন্ত গাড়ির সামনে পড়ে রাস্তা আটকে দিচ্ছে, কখনও আবার গাড়ির ওপর গিয়ে পড়ছে।

তবে হালকা ওজনের হওয়ায় দৈত্যাকার সেই ফুটবলের আঘাতে গাড়ির কোনও ক্ষতি হয়নি। কিন্তু দুর্যোগের মধ্যে ওই ফুটবলের কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটে।

‘অ্যাকুওয়েদার’ নামের এক্স হ্যান্ডল থেকে গত সোমবার (১৫ জুন) ভিডিওটি পোস্ট করা হয়। সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত প্রায় ২৩ লাখবার দেখা হয়েছে।

সাড়ে ছয় হাজারেরও বেশি নেটাগরিক ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গেছে ভিডিওটির মন্তব্যবাক্স। একজন মন্তব্য করেছেন, ‘ভাগ্যিস এটা হালকা ওজনের, না হলে কোনও বড় বিপদ হয়ে যেতে পারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়