শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

স্পোর্টস ডেস্ক : গোটা আইপিএল গিলে ফেলতে চেয়েছিল দাউদ ইব্রাহিম! বিস্ফোরক অভিযোগ আনলেন মেগা টুর্নামেন্টের মাস্টারমাইন্ড ললিত মোদি। পলাতক ক্রিকেট কর্তার দাবি, তাঁকে ফোন করে শাসানি দিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার। সেই হুমকি শুনে আতঙ্কে প্রায় আধমরা হয়ে গিয়েছিলেন বলেও দাবি করেছেন ললিত। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানেই উঠে এসেছে এহেন বিস্ফোরক তথ্য। যদিও প্রশ্ন উঠছে, এমন বিস্ফোরক কথা ললিত আগে প্রকাশ করেননি কেন?

২০১০ সালে ভারত ছেড়ে পালান ললিত মোদি। তার বছরদুয়েক পরে আন্ডারওয়ার্ল্ডের ত্রাসের সঙ্গে কথা হয় বলে জানিয়েছেন পলাতক ক্রিকেট প্রশাসক। সাক্ষাৎকারে ললিত বলছেন, আমি তখন লন্ডনে। ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎ একটা ফোন আসে। লন্ডনের এক জুয়াড়ি আমাকে রীতিমতো জোর জবরদস্তি করে এক ‘বাবা’র কাছে নিয়ে যায়। আমি ওখানে পৌঁছতেই সেই বাবা আমাকে ছাদে নিয়ে যায়। তারপর কাউকে একটা ফোন করে। স্পিকার ফোনে গলাটা শুনেই আমার অবস্থা খারাপ। ভয়ে আমি প্রস্রাব করে ফেলেছিলাম। --- সংবাদপ্রতি‌দিন

ললিতকে কী বলেছিল কুখ্যাত ডন? সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ও স্পষ্ট জানিয়ে দিল, এবার থেকে তোমার সব খেল খতম। তারপরেই ফোন রেখে দিল। ললিত আরও জানান, সেদিনের সেই ঘটনার পর বহুবার ওই ‘বাবা’র ফোন পেয়েছেন তিনি। কখনও আইপিএলে দল কেনার প্রস্তাব, কখনও জুয়ায় লোকসানের জন্য ক্ষতিপূরণ চেয়ে চাপ-এই দাবিগুলো আসত ললিতের কাছে। দাউদের ওই ‘বাবা’র মত ছিল, ২০০৯ আইপিএল দক্ষিণ আফ্রিকায় সরিয়ে দেওয়ার ফলে তাদের সাট্টা বাজারে ব্যাপক আর্থিক ক্ষতি হয়।

দাউদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই ক্রিকেট থেকে সরে এসেছেন বলে জানান ললিত। যদিও আর্থিক তছরূপ-সহ নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছিল ইডি। ২০১৩ সালে তাঁকে নির্বাসিত করে বিসিসিআই। যদিও ললিত নিজে বলছেন, ক্রিকেট থেকে তাঁর সন্ন্যাসের নেপথ্যে রয়েছে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ড। সম্প্রতি একাধিক সাক্ষাৎকার দিয়েছেন ললিত, সেখানে বেশ কিছু বিস্ফোরক মন্তব্যও করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়