শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ কোটি টাকার আইনি নোটিস! বেঙ্গল প্রো টি-২০ ক্রিকে‌টের আগেই ফের ধাক্কা সিএবি’তে 

স্পোর্টস ডেস্ক : দিন দু’য়েক পরই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। তার আগে বিতর্কে সিএবি। নিলামের আগের দিন টুর্নামেন্ট থেকে টিম তুলে নেয় এক ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে সিএবিকে আবার সত্তর কোটির আইনি নোটিস পাঠাল আরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেড।গতবার দু’বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজনের দায়িত্বে ছিল আরিভা।

কিন্তু এবার ওই সংস্থাকে সরিয়ে দেওয়া হয়। তাদের বদলে অন্য এক THE GANCKST সংস্থাকে এই টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে সিএবি। আর সেটার জন্যই সিএবির বিরুদ্ধে সত্তর কোটির আইনি নোটিস পাঠিয়েছে আরিভা। শোনা গেল, গত মাসেই সিএবিকে আইনি নোটিস পাঠানো হয়। ওই নোটিসে বলা হয়, ২০২৩ সালে সিএবির সঙ্গে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজনের জন্য আরিভার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। দু’বছরে সিএবি ১৪ কোটি ৮০ লাখ টাকা লাভ করে। --- সংবাদপ্রতি‌দিন

তাদের তরফে এটাও বলা হয়েছে, সিএবির বিভিন্ন চুক্তি বহির্ভূত খরচের জন্য তাদের প্রায় আড়াই কোটি টাকা লোকসান হয়। তারপরও এবছর টুর্নামেন্ট আয়োজনের জন্য উদ্যোগী ছিল তারা। কিন্তু সিএবি জানিয়ে দিয়েছে, আরিভার সঙ্গে চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। সিএবির তরফে অবশ্য এটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং সিএবির তরফে পাল্টা বলা হচ্ছে, বিভিন্ন ভেন্ডরের টাকা মেটায়নি আরিভা। যার ফলে ক্রিকেট সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে।

আইনি নোটিস পাওয়ার মধ্যে সংস্থার যুগ্মসচিব মদন ঘোষকে সরিয়ে দিচ্ছে সিএবি। গত মাসেই যুগ্মসচিবের বয়স সত্তর হয়ে গিয়েছে। লোধা নিয়ম অনুযায়ী, তাঁর সরে যাওয়ার কথা। কিন্তু সেই নিয়ম না মেনে যুগ্মসচিব পদে থেকে যান মদন। যা নিয়ে ক্রিকেটমহলে বেশ হইচই পড়ে যায়। খবর নিয়ে জানা গেল, অবশেষে সিএবি তাঁকে সরিয়ে দিতে চলেছে। তবে বুধবার সিএবিতে নিজের ঘরে নিজের চেয়ারেই বসতে দেখা গিয়েছে যুগ্মসচিবকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়