শিরোনাম
◈ যে ৫ কারণে কুরবানির চামড়ার বাজারে ধস! ◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ মিশনের আগে মেসিকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপ সামনে রেখে লিওনেল মেসিকে ঘিরে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

উরুর পেছনের পেশিতে অস্বস্তির কারণে আর্জেন্টিনার অনুশীলন শিবিরে তার যোগ দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সোমবার (২৫ মে) এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে, মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপ ও পেশির সমস্যা ধরা পড়েছে।

রোববার (২৪ মে) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ শেষ করতে পারেননি তিনি।

ক্লাব সূত্রে জানা গেছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এই সমস্যা শনাক্ত করা হয়েছে। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কিছু জানায়নি ইন্টার মায়ামি।

তারা বলেছেন, মেসির শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার সময়।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি।

এর কয়েক মিনিট আগে থেকেই তাকে বাম পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়। পরে কোনো সহায়তা ছাড়াই মাঠ থেকে সরাসরি সাজঘরে চলে যান তিনি।
যদিও ম্যাচটি ৬-৪ গোলে জিতেছে ইন্টার মায়ামি। প্রথমার্ধে দুটি গোলে সহায়তাও করেছিলেন মেসি। তবে দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টির কারণে মাঠ পিচ্ছিল হয়ে পড়েছিল। সেই পরিস্থিতিতে কোনো ভুল পদক্ষেপ থেকে চোটের সমস্যা তৈরি হয়েছে কি না, তা নিশ্চিত করেনি ক্লাব।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর শুরু হবে বিশ্বকাপ মিশন।

গ্রুপ ‘জে’তে থাকা আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর ২২ জুন প্রতিপক্ষ অস্ট্রিয়া এবং ২৭ জুন মুখোমুখি হবে জর্ডানের। এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলা মেসি দুইবার জিতেছেন টুর্নামেন্টসের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’।

২০২২ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তাই বিশ্বকাপের ঠিক আগে তার চোটের খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়