শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প‌্যাট কামিন্স বললেন, বাংলাদেশের বিপক্ষে ভবিষ্যতে অনেকেই টেস্ট খেলতে চাইবে না

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগের বড় অঙ্কের টাকার কারণে বাংলাদেশের মতো দলের বিপক্ষে টেস্ট খেলাকে অগ্রাধিকার নাও দিতে পারেন।

 তিনি বর্তমান ক্রিকেট বিশ্বকে একটি “চাপের জায়গা হিসেবে উল্লেখ করেন, যেখানে খেলোয়াড়রা জাতীয় দলের দায়িত্ব আর উচ্চ পারিশ্রমিকের টি-টোয়েন্টি লিগ—এই দুটির মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে উদাহরণ হিসেবে তুলে ধরে কামিন্স বলেন, দলের কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শুধু টেস্ট খেলার জন্য। -- ডেই‌লি ক্রিকেট

 তার ভাষায়, আমাদের কয়েকজন খেলোয়াড় ২০ দিনের কাজের জন্য প্রায় পাঁচ লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে এই দুইটি টেস্ট খেলতে।

তবে বর্তমান প্রজন্ম টেস্ট ক্রিকেটে নিবেদিত থাকলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন কামিন্স। তিনি বলেন, এখনো আমাদের খেলোয়াড়রা টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসে। কিন্তু এটা সবসময় এমন থাকবে—আমি তা মনে করি না।

৩২ বছর বয়সী এই পেসার আরও বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যত শক্তিশালী ও প্রভাবশালী হচ্ছে, ততই দ্বিপাক্ষিক সিরিজে সেরা খেলোয়াড়দের পাওয়া কঠিন হয়ে উঠতে পারে—বিশেষ করে দ্য অ্যাশেজের মতো বড় সিরিজ ছাড়া অন্যান্য ম্যাচগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়