শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : প্রত্যেক বিশ্বকাপের শুরুতেই ইংল্যান্ডের থিম থাকে, 'ইটস কামিং হোম'। কিন্তু একাধিকবার চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ার উদাহরণ রয়েছে। এবারের বিশ্বকাপে কি সেই মিথ ভাঙবে? ঘুঁচবে ৬০ বছরের খরা? ইংল্যান্ডের প্রথম ম্যাচ দেখে সেই উত্তর পাওয়া যায়নি। বুধবার বাংলা‌দেশ সময় মধ্যরাতে ডালাসে ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারাল ইংল্যান্ড। জোড়া গোল করেন হ্যারি কেন। বাকি দুটো গোল জুড বেলিংহ্যাম এবং মার্কাস র‍্যাশফোর্ডের। কিন্তু রক্ষণ নিয়ে রয়ে গেল প্রশ্নচিহ্ন। তিনবার এগিয়ে দু'বার গোল হজম। ক্রোয়েশিয়ায় পজিটিভ স্ট্রাইকারের অভাবে এই যাত্রায় বেঁচে যায় থ্রি লায়ন্সরা। 

গোলের সংখ্যা যেমন বাড়তে পারত, তেমনই এক পয়েন্ট নিয়েও মাঠ ছাড়তে পারতেন হ্যারি কেনরা। ম্যাচের শেষ কোয়ার্টারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড। ছয় গোলের ম্যাচ তেমন আহামরি নয়। তবে তুলনায় দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে ইংল্যান্ড। 

২০১৮ সেমিফাইনালের পর প্রথম সাক্ষাৎ দুই দেশের। সেবার এক্সট্রা টাইমে মারিও মান্ডজুকিচের গোলে ইংরেজদের হৃদয় ভেঙেছিল বালকানরা। এবার প্রতিশোধ নিল ইংল্যান্ড। 

গ্যারেথ সাউথগেটের জমানায় দু'বার তীরে এসেও তরী ডোবে। এবার দায়িত্ব দেওয়া হয় জার্মান কোচ টমাস টুখেলকে। তাঁর হাত ধরে ১৯৬৬ সালের পর বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন হ্যারি কেনরা। অন্যদিকে ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে সাফল্যের পর এবার ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে ক্রোয়েশিয়া। 

কেরিয়ারের শেষদিকে লুকা মডরিচ, মাতেও কোভাসিচ, ইভান পেরিসিচরা। ক্রোয়েশিয়ার গোল্ডেন এরা শেষের পথে। এদিন দলকে সাহায্য করতে পারেননি মডরিচ। ৫৮ মিনিটের মাথায় তাঁকে তুলে নেন কোচ। তবে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যান পেরিসিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়