শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ‘ইমরান খান’ লেখা টি-শার্ট পরাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় ক্রিকেট ম্যাচে তৈরি হয়েছে বিতর্ক। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ঘটনাটি ঘটেছে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ফাইনাল ম্যাচে।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের প্রথম দিনে দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার খেলায় প্রবেশ করতে গেলে লুক ব্রাউন নামের এক দর্শককে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। তার পরনে ছিল ‘ফ্রি ইমরান খান’ লেখা একটি টি-শার্ট। নিরাপত্তাকর্মীদের দাবি, টি-শার্টটি রাজনৈতিক বার্তা বহন করছে। এ কারণে তাঁকে মাঠে ঢুকতে হলে সেটি ঢেকে রাখতে বলা হয়।

এ ঘটনায় পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে সামনে আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান। সংস্থাটি জানায়, বিষয়টি পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে—সেই দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে একই সঙ্গে তারা এটিও উল্লেখ করে, প্রাথমিকভাবে নিরাপত্তাকর্মীদের সিদ্ধান্ত নিয়ম অনুযায়ীই ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে ক্রিকেট অঙ্গনে উদ্বেগ রয়েছে। তাই বিষয়টিকে কেবল রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা ইমরান খানের স্বাস্থ্যের বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে দর্শক লুক ব্রাউন জানান, মাঠে প্রবেশে বাধা পাওয়ায় তিনি বিস্মিত হন। যদিও নিরাপত্তাকর্মীদের আচরণ তিনি ভদ্র বলে উল্লেখ করেছেন, তবুও সিদ্ধান্তটি সঠিক ছিল না বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ক্রিকেট বিশ্বকে ইমরান খানের পাশে দাঁড়ানো উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়