শিরোনাম
◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক : টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পের সুপার এই‌টের গ্রুপ ২ থেকে তিন ম্যাচের সবগুলোই জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউজিল্যান্ড। আর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান। শ্রীলঙ্কা সেমিফাইনালের দৌড় থেকে অবশ্য আগেই বাদ পড়েছে। তবে এখান থেকেও সেমিফাইনালে খেলার আশা বেঁচে আছে পাকিস্তানের, যদিও সেটি খুব একটা সহজ নয় তাদের জন্য। 

৩ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের নেট রানরেট এখন +১.৩৯০, আর ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট এই মুহূর্তে -০.৪৬১। অর্থাৎ, সেমিফাইনালে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। এককথায় বলতে গেলে জয়ের সাথে সাথে নেট রানরেটেও নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে হবে। কেননা, শেষ ম্যাচ যদি পাকিস্তান জেতে, তাহলে তাদের পয়েন্টও হবে কিউইদের সমান ৩। সেক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকা দলই যাবে সেমিতে। আর পাকিস্তান যদি হেরে যায়, তাহলে কোনো সমীকরণ ছাড়াই সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড। ---- সময়‌নিউজ   
 
সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে আগেই বাদ পড়েছে শ্রীলঙ্কা। নিজেদের শেষ ম্যাচটি তাদের জন্য কেবল নিয়ম রক্ষার, তবে পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াই। সেমিফাইনাল খেলতে হলে যে সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে, তা কঠিন বটে তবে অসাধ্য নয়। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে চলে যেতো নিউজিল্যান্ড, তাও আবার গ্রুপ সেরা হয়েই। তবে ইংলিশদের কাছে তারা হেরে যাওয়াই পাকিস্তানের জন্য সুযোগ তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান যদি আগে ব্যাট করে, তাহলে তাদের জিততে হবে অন্তত ৬৪ রানের ব্যবধানে। এই রানের ব্যবধানে জেতা অবশ্য খুব বেশি কঠিন নয়, আবার সহজও নয়। তবে টসে জিতলে খুব সম্ভবত আগে ব্যাটিংই নেবে পাকিস্তান। 
 
আবার পাকিস্তান যদি আগে ফিল্ডিং করে, তাহলে তারা চাইবে যতটা সম্ভব অল্প রানেই শ্রীলঙ্কাকে আটকে রাখতে। কেননা, পরে ব্যাট করলে পাকিস্তানকে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। এই কঠিন সমীকরণ যদি পাকিস্তান মেলাতে পারে, তাহলেই নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়