শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ফাওজুল কবিরের বাসায় সাবেক উপদেষ্টাদের মিলনমেলা

বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. ফাওজুল কবিরের বাসায় দেখা গেছে সাবেক সরকারের বেশ কিছু উপদেষ্টাদের। এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার নিজের ভেরিফায়েড আইডিতে শফিকুল আলম লেখেন, ‘ড. ফাওজুল কবির খানের আয়োজন করা মনোরম ইফতার ও নৈশভোজ। ড. খান এবং তার পরিবার আগামীকাল তাদের মিন্টো রোডের বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন’।

শফিকুল আলমের পোস্টে করা ছবিতে তৎকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টাদের দেখা যায়। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে তাকে কেক কাটতেও দেখা যায়।

এসব ছাড়া পোস্টে তেমন বিশেষ কিছু উল্লেখ না করলেও বোঝা যায়, মিন্টো রোডের সরকারি বাসা ছেড়ে যাওয়া উপলক্ষে ড. ফাওজুল একটি গেট টুগেদারের আয়োজন করেছিলেন। যেখানে যোগ দিয়েছিলেন সাবেক কিছু উপদেষ্টারা।

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়