শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৭ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সব কিছুই মিনিংলেস লাগে’— নির্বাচন নিয়ে ফাহামের হতাশা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের ভোট কেনাবেচার অভিযোগসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৯ মিনিটে ফাহাম আব্দুস সালাম তার ভেরিফায়েড একাউন্ট থেকে করা ওই পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত ও বিএনপি ভোট কেনার চেষ্টা করছে।

পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেন, ‘জামায়াত ভোট কিনছে, বিএনপিও নিশ্চয়ই একই কাজ করছে। এনসিপিও সুযোগ পেলে করছে।’ তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘পয়সা নিয়ে সে ভোট দেবে, হয়তো সবার কাছ থেকেই টাকা নেয়—কিন্তু শেষ পর্যন্ত কারও সঙ্গে বেইমানিও করে’।

নির্বাচন ঘিরে দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্নভঙ্গের কথাও তুলে ধরে ফাহাম লিখেন, ‘আর এই দিন দেখার জন্য আমি ১৫ বছর কতো স্বপ্ন দেখলাম, কতো চেষ্টা করলাম। কী দেখতেসি? কতো আর আশাবাদের অভিনয় করবো? কী আর বলবো ভাই? সব কিছুই মিনিংলেস লাগে। এখানে যাই করেন - মিনিংলেস হইয়া যায়’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়