শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এফইআরবি নির্বাচনে চেয়ারম্যান পদে রিপন ও নির্বাহী পরিচালক পদে সিরাজ নির্বাচিত

মনিরুল ইসলাম: দেশের এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি এম. আজিজুর রহমান রিপন এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের চিফ অব করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ ভবনের বিজয় হলে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৯ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হাসান আজাদ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) চরচা'র বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) দৈনিক বণিকবার্তার ডেপুটি চিফ রিপোর্টার আবু তাহের, পরিচালক (ডাটা ব্যাংক) দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান ফয়সাল, পরিচালনা সদস্য দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী শোভা ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মাহবুব রনি।

নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী। নির্বাচন কমিশনার ছিলেন বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের বর্তমান পরিচালক শামীম হাসান ও পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান। নির্বাচনের পূর্বে এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়