শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জন আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন শহরের নিমতলা বাজারের মোটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিত কর্মকার, গাজীর বাজারের সোবহান ও ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানার এস আই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পরে শনিবার বিকালে আটকের বিষয়ে থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কালীগঞ্জ অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন। 

মামলার বাদী এস আই রফিক জানান, গোপন সুত্রে চোরাই মোটরসাইকেল বিক্রির খবর পেয়ে থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ অভিযানে বের হয়ে শুক্রবার রাত ১১ টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিত কর্মকারের মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালায়। ওই গ্যারেজ থেকে একটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার ও লাল রংয়ের একটি প্লাটিনা ১০০ সিসি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করে।

আটককৃতের স্বীকারোক্তিতে রাত তিন টার দিকে পুলিশ ঝিনাইদহ সদরের নলডাঙ্গা বাজারে আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালায়। তার গ্যারেজ থেকে কালো লাল রংয়ের একটি ডিসকভার ১২৫ সিসি সাইকেল ও একটি লাল রংয়ের হোন্ডা ১১০ সিসি মটর সাইকেলসহ তাকে আটক করে। এরপর শনিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মোটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রংয়ের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলনহ তাকে আটক করে। 

কালীগঞ্জ থানার ওসি জানান, পুলিশী অভিযানে ৫ টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা চোরাই মোটরসাইকেল বিক্রির সিন্ডিকেট। তারা উদ্ধারকৃত সাইকেলের কোন বৈধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেনি। সন্ধ্যার আগে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়