শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সালেহ শিবলী প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্ত হওয়ায় ডিআরইউ-এর অভিনন্দন

মনিরুল ইসলাম : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ  বৃহস্পতিবার  এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) একজন দক্ষ, নিষ্ঠাবান এবং পেশাদার সাংবাদিক। ডিআরইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই নতুন ও দায়িত্বশীল নিয়োগ সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে।

ডিআরইউ নেতৃবৃন্দ সালেহ শিবলীর উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। একইসাথে তাঁরা আশা প্রকাশ করেন যে, তিনি তাঁর নতুন কর্মক্ষেত্রেও সাংবাদিক সমাজের স্বার্থ ও পেশাগত উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়