শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শয়তান ও ক্ষতিকর চোখ থেকে নবজাতককে রক্ষা করার জন্য মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

নবজাতক সন্তানের কল্যাণ কামনায় দোয়া করা সুন্নত। মহানবী (সা.) প্রিয় নাতি হাসান (রা.) ও হুসাইন (রা.)-এর জন্য শয়তানের অনিষ্টতা থেকে মুক্তির দোয়া করেছেন।

হাদিসে এসেছে, ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) মহান আল্লাহর কাছে হাসান ও হুসাইন (রা.)-এর জন্য আশ্রয় চেয়ে বলেছেন, 

«أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ»

উচ্চারণ : ‘উইযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শয়তানিন ওয়া হাম্মাতিন ওয়ামিন কুল্লি আইনিন লাম্মাতিন।’ 

অর্থ : ‘আমি তোমাদের দুইজনের জন্য আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সব শয়তান, বিষধর বস্তু ও ক্ষতিকর চোখ থেখে আশ্রয় চাচ্ছি।’ 

অতঃপর রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয় তোমাদের বাবা [ইবরাহিম (আ.)] এই দোয়ার মাধ্যমে ইসমাইল (আ.) ও ইসহাক (আ.)-এর জন্য আশ্রয় চেয়েছিলেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৭১) 

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়