শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ এড়িয়ে সৌদিতে তেলের বড় রপ্তানি: ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন পূর্ণ সক্ষমতায়

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন বর্তমানে পূর্ণ সক্ষমতায় দৈনিক ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন করছে।

আজ শনিবার ব্লুমবার্গ নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ব্লুমবার্গ নিউজ জানায়, লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি এখন দৈনিক ৫০ লাখ ব্যারেলে পৌঁছেছে। পাশাপাশি দেশটি দৈনিক প্রায় ৭ থেকে ৯ লাখ ব্যারেল তেলজাত পণ্যও রপ্তানি করছে।

তবে তাৎক্ষণিকভাবে এই তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে জানতে রয়টার্স সৌদি আরবের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।
এর আগে মার্চে এক কনফারেন্স কলে আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ নাসের সাংবাদিকদের বলেন, গ্রাহকরা রুট পরিবর্তন করায় ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কয়েকদিনের মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলে সংঘাত শুরু হলে জ্বালানি ও পরিবহন বাজারে অস্থিরতা দেখা দেয়। এতে বৈশ্বিক শিপিং ব্যবস্থা বিঘ্নিত হয়।

ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, ফলে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ আটকে পড়েছে। এতে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়