শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী তিশা-তুষির মদ্যপ অবস্থার ভিডিও ফাঁস সম্পর্কে যা বললেন শরিফুল রাজ

রোজার ঈদে মুক্তি প্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সাফল্যে বেশ ফুরফুরা মেজাজে আছেন অভিনেতা শরিফুল রাজ। এরমধ্যে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন এবং সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ব্যক্তিগত ভিডিও নিয়ে নীরবতা ভাঙলেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারের শুরুতে উঠে আসে পুরোনা সেই ভিডিও। নিয়ে অভিনেতা বলেন, "ঘটনাটি ছিল পরিকল্পিত। কেউ একজন আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এটি করেছে।"

শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা এবং নাজিফা তুষির ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। ভিডিওগুলোতে তাদের মদ্যপ অবস্থাতেও দেখা যায়। রাজ বলেন, "বন্ধুদের ব্যক্তিগত আড্ডায় হালকা মজা বা কিছু অপ্রচলিত শব্দ ব্যবহার অস্বাভাবিক নয়। তবে এমন মুহূর্ত ধারণ করা কিংবা ফাঁস করে দেওয়া—দুটোই দায়িত্বজ্ঞানহীন কাজ।" 

সাক্ষাৎকারের একপর্যায় সঞ্চালক নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম আর শবনম বুবলীর নাম উল্লেখ করে জানতে চান রাজের সঙ্গে তাঁদের সম্পর্ক আছে কি না।রাজ হাসিমুখে  বলেন, "একজন মানুষের পক্ষে এতগুলো সম্পর্ক একসঙ্গে রাখা একেবারেই সম্ভব না।ওরা আমার  বাসায় আসে,  আমরা একসঙ্গে আড্ডা দিই—এটা একেবারেই স্বাভাবিক সম্পর্ক।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়