শিরোনাম
◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে

জেরুজালেম পোস্ট: শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক ‘প্রতিরোধমূলক’ হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। 

রয়টার্সের বরাতে এক ইরানি কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলা শুরু হওয়ার পর তেহরান জুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, তেহরানের কেন্দ্রস্থল এবং বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরের সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘শিল্ড অফ জুডাহ’। এক ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে করা হয়েছিল এবং কয়েক সপ্তাহ আগেই এর সময়সূচী চূড়ান্ত করা হয়। প্রতিরক্ষা সূত্রের দাবি, এই হামলার মূল লক্ষ্য হলো ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া।

হামলা শুরুর পরপরই ইসরাইল জুড়ে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আইডিএফ সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার জন্য জাতীয় সতর্কবার্তা জারি করেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি আগাম সতর্কতা যাতে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে জনসাধারণ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। বর্তমানে উভয় দেশই যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়