শিরোনাম
◈ যে ৫ কারণে কুরবানির চামড়ার বাজারে ধস! ◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীসহ পুরুষ সব বয়সেই প্রস্রাবের ইনফেকশ হচ্ছে অজকাল

শাহীন খন্দকার: দেশে নারী-পুরুষ শিশু থেকে বৃদ্ধ ইউরিন ইনফেকশন রোগে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে এবং রোগটি এখন মরনব্যাধি হয়ে দেখা দিয়েছে। যতোই দিন যাচ্ছে রোগীর সংখ্যা বাড়ছে! তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসাসহ কিছু নিয়মকানুন মেনে চললেই এই রোগ থেকে নিরাময় পাওয়া যায়।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এইচ হামিদ আহমেদ বলেন, এই রোগটি গরমে সাধারণত বেড়ে যায়। মুল কারণ পানি-শুন্যতা,যত্রোতত্র প্রোস্রাবত্যাগ করা। সেই সঙ্গে মানুষ যখন ঘর থেকে বের হয় তখন পানি পান করেন না, এক বতল পানিও সঙ্গে করে নেননা। ফলে দেহে পানির ঘাটতি দেখা দেয়। পানি না খাওয়াসহ, রাস্তার পাশে প্রস্রাব ত্যাগ করা যাবেনা ইচ্ছে করলেই। নির্দিষ্ট স্থানে পরিস্কার পরিচ্ছন্ন স্থানে প্রোস্রাবত্যাগ করতে হবে।

এক প্রশ্নের জবাবে বলেন, মানুষ রাস্তার ফুটপাতে প্রোস্রাব ত্যাগ করছেন, মানুষ যখন ফুটপাত দিয়ে যাতায়াত করেন তখন প্রস্রাব থেকে এক ধরনের ভ্যাকটেরিয়া তৈরীকরে দূর্গন্ধ বাতাসে ভেসে বেড়ায় এবং মানুষের দেহে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ভ্যাকটেরিয়া মানূষের দেহে প্রবেশ করছে। তাই জনসচেতনতার লক্ষ্যে রাস্তার ফুটপাতসহ অফিস আদালতে এবং গণসৌচাগারসহ বাসস্ট্যান্ডে চলন্ত ট্রেনের স্বৌচাগার পরিস্কার পরিচ্ছন্ন আছে কিনা, নজদারি বাড়াতে হবে কতৃপক্ষকে।

পরিস্কার পরিচ্ছন্নতা বাড়াতে হবে, ফুটপাতে রাস্তার পাশে প্রস্্রাব না করা জনসচেতনতা বাড়াতে হবে। সিটি কর্পোরেশনসহ ইউনিয়ণ পরিষদের উদ্যোগে সরকারকে। সেই সঙ্গে শিশু থেকে প্রতিটি মানুষের বেশী বেশী পানি খাওয়ার অভ্যেস করতে হবে। শিশুর স্কুলে কলেজে কাউন্সিল করতে হবে এবং টয়লেটের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানুষ অফিসের উদ্দেশ্যে বিশেষ প্রয়োজনে বাহির হলেও পানিও খায়না প্রস্্রাবের ভয়ে! এই অভ্যাসও ত্যাগ করে বেশী বেশী পানি খেতে হবে। সরকারীভাবে গণসৌচারগার এর উদ্যোগ সরকারকেই নিতে হবে। 

অধ্যাপক ডা. হামিদ আরো বলেন, মূত্রনালিতে সংক্রমণ বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন(ইউটিআই) হঠাৎই আক্রমন করে বসে। এর সঠিক চিকিৎসা করা না হলে সংক্রমণ কিডনীতে ছড়িয়ে পড়ে। যার পরিণাম হতে পারে শরীরের জন্য মারাত্মক। তিনি বলেন, প্রস্রাবে ইনফেকশন সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। ইউরিন টেস্টসহ ইউরিন কালচার, আলট্রাসাউন্ড স্ক্যান কিংবা এক্সরে করার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে আনারসের রসও খাওয়া যেতে পারে, ক্যানবেরির রস ইউরিন সমস্যা সমাধানে খাওয়া যেতে পারে। কারণ ক্যানবেরির রস ইউরিণ ইনফেকশনে ক্যানভেরী বেশ উপকারি। ডা.এ এইচ হামিদ আহমেদ বলেন, আক্রান্ত রোগী প্রোবায়োটিক জাতীয় খাবার বেশী পরিমান খাওয়া উচিত।

কারণ এই খাবার অন্ত্রে উপকারি ব্যাকটেরিয়ার পরিমান বাড়ায়। যার ফলে ক্ষতিকরণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং সংক্রমন কমায়। টকদই প্রোবায়োটিকের ভালো উৎস বলেও জানান। এক গবেষণায় দেখা গেছে, ফোসামিন এবং বেকিং সোডা দ্রুত মুত্রনালির সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে। এজন্য আধা চামিচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে দিনে একবার খেলেই প্রস্রাবের জ্বালা-ব্যাথা কমে যেতে পারে। তবে বেশী মাত্রায় বেকিং সোডা শরীরের জন্য ক্ষতি হতে পারে।

তিনি বলেন, তাই চিকিৎসকের পরামর্শেই খাওয়া ভালো। অপর প্রশ্নের উত্তরে বিশিষ্ঠ্য এই কিডনী চিকিৎসক বলেন, মানুষের শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি প্রস্রাব হয়ে বেরিয়ে যায়। প্রস্রাব বেরিয়ে যাওয়া সর্ম্পকিত অঙ্গগুলো নিয়ে আমাদেও মুত্রতন্ত্র গঠিত। মুত্রতন্ত্রের মধ্যে থাকে দুটি কিডনিসহ দুটি ইউরেটার, একটি মূত্রথলি বা ব্লাডার ও একটি মূত্রনালি। মূত্রতন্ত্রের কোন অংশে জীবাণুর সংক্রমন হলে সেটিকে ইউরিণ ইনফেকশন বা  প্রস্রাবের সংক্রমণ বলে। চিকিৎসকের ভাষায় একে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই বলে।

রাজধানীর শ্যামলী ২০৫০ শয্যা টিবি ও অ্যাজমা হাসপাতালের কিডনী বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ইসলাম জানিয়েছেন, ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ অবহেলা করা ঠিক না। তিনি বলেন, পর্যাপ্ত পানি খাওয়া সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যাক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে ঘরোয়া উপায়েই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হলেও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ প্রয়োজনীয় পরীক্ষা করা প্রয়োজন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিষ্টার ডা. মীর্জা নাহিদা হোসেন  বলেন, ইউরিণ ইনফেকশনের লক্ষণ সর্ম্পকে বলেন, পরিচিত কিছু লক্ষণ রয়েছে, যেমন প্রস্রাবের সময় ব্যাথা-জ্বালাপোড়া, স্বাভিকের চেয়ে ঘনঘন প্রস্রাব হওয়া। রাতে ঘনোঘনো প্রস্রাবের বেগ, হঠাৎ করেই প্রস্রাবের বেগ হওয়া এবং অস্বাভাবিক গন্ধযুক্ত ঘোলাটে প্রস্রাব হওয়াসহ বেগ ধওে রাখতে কষ্ট হওয়া।তলপেটে ব্যাথাসহ অনেক সময় রক্ত যাওয়া।

কোমরের পেছনে পাজঁরের ঠিক নিচের অংশে ব্যাথা হওয়া এবং জ্বও আসা গরম লাগা। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া। সেই সঙ্গে ক্লান্তিসহ বমিবমি ভাব হওয়া। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইউরিণ ইনফেকশনের কারণ আপনার টয়লেটে থাকা বিভিন্ন জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিণ ইনফেকশন ঘটায়।

তিনি আরও বলেন, নারীসহ পুরুষ সব বয়সেই প্রস্রাবের ইনফেকশ হচ্ছে অজকাল। তবে নারীরা বেশী হচ্ছে বলে এই চিকিৎসক জানিয়েছেন। মুত্রতন্ত্রের যে কোন অংশে (যেমন কিডনী,মুত্রনালী বা মূত্রথলী) ব্যকটেরিয়ার সংক্রমণের ফলে এটি ঘটে। মূত্রনালীর সংক্রমণ প্রায়ই অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বা ট্যাবলেটের একটি সংক্ষিপ্ত তিন দিনের চিকিৎসা দেয়া হয়।

ডা: নাহিদা হোসেন বলেন, তবে গর্ভবতী মাসহ পুরুষ শিশুদের ক্ষেত্রে অনেক লক্ষণ রয়েছে। ইউটিআই এর লক্ষণগুলো সাধারণত পাচঁদিনের চিকিৎসার পরেও যদি ভালো না হয় তাহলে দ্রুত সুস্থতার জন্য অ্যান্টিবায়োটিকোর কোর্স সর্ম্পণ করা অপরিহায্য চিকিৎসকের পরামর্শে। চিকিৎসার পাশাপাশি প্রচুর তরল পানি পান করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়