শিরোনাম
◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা ◈ বেনজীর প্রত্যর্পণে দ্রুত পদক্ষেপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের আবেদন ◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসমেটিক সার্জারির পর ফুসফুসে রক্ত জমাট বেঁধে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সারের মৃত্যু

কসমেটিস সার্জারি করিয়েছিলেন খুব বেশি দিন হয়নি। এরপরই তার ফুসফুস বিদ্রোহ ঘোষণা করল, খিঁচুনি উঠতে থাকল। এরপর ব্রাজিলের ইনফ্লুয়েন্সার বিয়াঙ্কা দিয়াস মারা গেলেন হাসপাতালে পৌঁছানোর আগেই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০ বছর বয়সি দিয়াস মডেল হিসেবে নিজের কাজ ও অভিজ্ঞতা নিয়মিত শেয়ার করতেন। ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডনে বেড়াতে যাওয়ার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। সেটিই ছিল তার শেষ সোশ্যাল মিডিয়া কার্যক্রম।

দিয়াসের বন্ধু জিওভান্না বোর্হেস জানান, তিনি সম্প্রতি কসমেটিক সার্জারি করেছিলেন। শুরুতে বাড়িতে সুস্থ হয়ে উঠছিলেন। পরে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দেয়। বোর্হেস বলেন, ‘তার ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। তার দুইবার খিঁচুনি হয়। হাসপাতালে পৌঁছানোর পর তিনি আর বেঁচে ছিলেন না।’

তিনি আরও লেখেন, ‘অসংখ্য বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। যারা চিন্তা করেছেন এবং বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ধর্ম যাই হোক, পরিবারের জন্য প্রার্থনা করলে আমি খুব কৃতজ্ঞ থাকব।’

২০ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। পরিবার ও বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়