শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:১২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিয়ে করতে চাই না, আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়’—টাবুর ভাইরাল মন্তব্য ঘিরে বিতর্ক

বয়স তাঁর কাছে যে শুধুই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করে চলেছেন তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু। পঞ্চাশ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক প্রজন্মের বহু অভিনেত্রীকে টেক্কা দিতে সক্ষম। পর্দায় টাবু মানেই সংযমী অথচ তীব্র—‘চিনি কম, ঝাঁঝ বেশি’।

তবে দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য এলেও ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কখনও পিছু ছাড়েনি তাঁকে।

একসময় বলিউডের  বড় বড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত—এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে অনুরাগীদের মনে।

সম্প্রতি সেই কৌতূহল আরও উসকে দিয়েছে টাবুর নামে ছড়িয়ে পড়া এক বিতর্কিত মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি উদ্ধৃতি, যেখানে দাবি করা হয় অভিনেত্রী বলেছেন, “আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি।

বিয়ে করতে চাই না।” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নেটভুবনে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। প্রশ্ন ওঠে—টাবু কি সত্যিই এমন খোলামেলা মন্তব্য করেছেন, নাকি তাঁর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে?

বলিউড সূত্রে জানা যাচ্ছে, যে সাক্ষাৎকারের কথা উল্লেখ করে এই মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে আদৌ এমন শব্দচয়ন ব্যবহার করেননি টাবু। 

অভিনেত্রী মূলত বলেছিলেন, তিনি বর্তমানে নিজের সিঙ্গেল জীবন উপভোগ করছেন এবং আপাতত তাঁর জীবনে কোনও পুরুষের প্রয়োজন বোধ করছেন না।

বিয়ে বা সম্পর্কে জড়ানোর তাড়া নেই—এই কথাই তিনি স্পষ্ট করেছিলেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সেই বক্তব্যই ‘তিল থেকে তাল’ হয়ে ছড়িয়েছে বলে দাবি ইন্ডাস্ট্রি মহলের। প্রসঙ্গছাড়া ও অতিরঞ্জিত উপস্থাপনার ফলেই তৈরি হয়েছে এই বিতর্ক।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত টাবু। তিনি বারবার জানিয়েছেন, সম্পর্ক বা বিয়ে নয়—নিজের স্বাধীনতা ও মানসিক স্বাচ্ছন্দ্যই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর সেই সিদ্ধান্ত নিয়েই তিনি স্বচ্ছন্দ। অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, টাবু কোনো কোনো মন্তব্য করেননি। যারা এরকম ভুয়া মন্তব্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়