শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২২, ১২:৩১ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২২, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে জেলা পরিষদ চেয়ারম্যান পদে জয়ী হলেন  ইউসুফ খান পাঠান

ময়মনসিংহে জেলা পরিষদ চেয়ারম্যান পদে জয়ী হলেন  ইউসুফ খান পাঠান

আব্দুল্লাহ আল আমীন: ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অধ্যাপক ইউসুফ খান পাঠান (আনারস) পেয়েছেন ১ হাজার ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক (চশমা) প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৫৪৫ ভোট।

মহিলা সদস্য পাঁচটি পদে বিজয়ী হয়েছেন আরজুনা কবীর, আসমাউল হুসনা শিমুল, সালমা বেগম, দিলরুবা আক্তার কাজল ও ফারজানা শারমিন বিউটি। 

সাধারণ সদস্য পদে যারা বিজয়ী হলেন ময়মনসিংহ সদর থেকে আব্দুল্লাহ আল মামুন আরিফ, ত্রিশালে আবদুল্লাহ আল মামুন উজ্জ্বল, নান্দাইলে আবু বকর সিদ্দিক, গৌরীপুরে গোলাম সামদানি খান সুমন, ফুলপুরে মাহবুবুর রহমান, তারাকান্দা মেজবাউল আলম, হালুয়াঘাটে কাঞ্চন কুমার সরকার, ধোবাউড়া জালাল উদ্দিন, গফরগাঁওয়ে দেলোয়ার হোসেন রিপন, ভালুকায় মোস্তফা কামাল, মুক্তাগাছা মাহবুবুল আলম মনি, ফুলবাড়িয়ায় ডা. কামরুজ্জামান ও ঈশ্বরগঞ্জে জয় পেয়েছেন আবু বকর সিদ্দিক দুলাল।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ  এনামুল হক বলেন, নির্বাচনে মোট ভোটার ছিল দুই হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ৫৯৮, নারী ভোটার ৪৯১

প্রতিনিধি/ এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়